• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালী ও আলোচনা সভা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১২ এএম;
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালী ও আলোচনা সভা


‎​লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি  :

 

​‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে।

‎দিবসটি উপলক্ষে ​মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ আদালত চত্বরে এসে শেষ হয়।

‎র‍্যালিতে জেলা ও দায়রা জজ, বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, বিচারপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ​পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎জেলা সিনিয়র দায়রা জজ মো. শহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ। এছাড়াও জেলা বারের পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা বলেন, দেশের অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র মাধ্যমে কাজ করে যাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‎​বক্তারা আরও বলেন, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ অজ্ঞতা বা আর্থিক অস্বচ্ছলতার কারণে আইনি সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হন। তাদের দোরগোড়ায় আইনগত সেবা পৌঁছে দিতেই এই দিবসের আয়োজন। সরকারি আইনি সহায়তা সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

‎​জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন