• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

বোয়ালমারীতে মাছ চুরির অভিযোগে দুই প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৮ পিএম;
বোয়ালমারীতে মাছ চুরির অভিযোগে দুই প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

 


বোয়ালমারীতে মাছ চুরির অভিযোগে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রতিপক্ষ।
ফরিদপুরের বোয়ালমারীতে সাতৈর ইউনিয়নের প্রাক্তন চেয়াররম্যান মুহা: মুজিবুর রহমান ও ঘোষপুর ইউপি-র  প্রাক্তন চেয়ারম্যান এসএম ফারুক হোসেনরে বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
বাবার জানাজার ৩ ঘন্টা আগে মাছ ছুরির অভিযোগ এনে সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানকে আসামী করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাতৈর ও ঘোষপুরের দুই প্রাক্তন চেয়ারম্যানকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেছেন বোয়ালমারী উপজেলার বিলচাপাদাহর পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাস। 
গত রবিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নাম্বার ৭। এ মামলায় ২৫ জনের নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। 
ওই দুই চেয়ারম্যান হলো নিষিদ্ব ঘোষিত বোয়ালমারী উপজেলা আ'লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  এসএম ফারুক হোসেন এবং সাতৈর ইউনিয়ন আ'লীগের সভাপতি ও সাতৈর ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান  মুহা:মুজিবর রহমান।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২ মার্চ সকাল ৭টার দিকে ওই দুই চেয়ারম্যান লোকজন নিয়ে সঙ্গবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বিলচাপাদহ এলাকায় প্রবেশ করে। 
এ সময় তারা জোরপূর্বক বিল থেকে বিপুল পরিমাণ মাছ লুট করে নিয়ে যায়। এতে বিলের মালিক ও সংশ্লিষ্টদের আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান বলেন, আমার বাবা ১ মার্চ রাতে মারা যান। তার জানাজা হয় পরের দিন ২ মার্চ সকাল ১০ টায়। আমার বাবার লাশ জানাজায় রেখে আমি মাছ চুরি করতে গিয়েছিলাম। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নই। মিথ্যার তো একটা সীমা থাকে, এ ঘটনা সীমা ছাড়িয়ে গেছে। আমাকে হেনস্তা করার একটা কৌশল ছাড়া আর কিছু নয়।
ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম ফারুক হোসেন বলেন, আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে। আমাদের হেনেস্তা  করার জন্য এ মিথ্যা মামলাটি করা হয়েছে। বিগত বছর ধরে মাঝিদের সাথে নিয়ে এ বিলটি আমি আর মুজিবর চেয়ারম্যান দেখভাল করে আসছি। 
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে সত্য মিথ্যা যাচাই করা হবে। তদন্তে যা পাওয়া যায় সেই প্রতিবেদন জমা দেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন