• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪০ পিএম;
বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরগুনায় মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৯ মে রোজ মঙ্গলবার ২০২৬ ইংরেজি তারিখে বেলা সাড়ে বারোটার দিকে ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ ভবনে  জনসচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়েছে।

জনসচেতনতামুলক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ,অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল, উপজেলা নির্বাহী অফিসার শাহ আজিজ, ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, পিপি এডভোকেট নুরুল আমিন, জামায়াত ইসলামী বাংলাদেশ জেলার আমির মহিবুল্লাহ হারুন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন প্রিন্ট এবং ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

জনসচেতনতামূলক সভায় বক্তারা মাদক বিরোধী বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। 

জনসচেতনতামূলক সভায় বক্তব্যকালে বরগুনা জেলার  জেলা প্রশাসক মিজ্  তাছলিমা আক্তার বলেন, আজকে এই অনুষ্ঠানে আমরা অতিথি হয়ে আসেনি। আমরা এসেছি আপনাদের অভিভাবক হয়ে।আমরা আজকে আপনাদেরকে জানাতে চাই মাদক আজ ক্যান্সারের চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে। আজ পুরো সমাজ মাদকে আক্রান্ত, পুরো জাতি মাদকের আক্রান্ত। আপনারা যারা অভিভাবক আছেন আপনাদেরকে অনেক সচেতন হতে হবে।

আপনার ছেলে মেয়েরা কোথায় যায় কাদের সাথে মিশে এগুলো আপনাদের খোঁজ নিতে  হবে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক বিরোধী অভিযান আরো কঠোরভাবে করবো আমরা।সকল অভিভাবকদের কে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দেয়া যাবে না। এ বিষয়ে অভিভাবকদের সচেতন  হতে হবে।আমরা মাদককে না বলব। মাদক এখন নতুন ব্যবসায় পরিণত হয়েছে।মাদকের কারণে ছেলের কাছে বাবা জিম্মি। মাদকের কারণে ছেলে বাবার  গলা কেটে ফেলছে।মাদকের কারণে আমাদের পরিবারগুলো নিঃস্ব  হয়ে যাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণে রাখুন এবং প্রশাসনকে সহায়তা করুন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন