• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী- এমপিকে সংবর্ধনা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪২ পিএম;
মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী- এমপিকে সংবর্ধনা

 এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

 

মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরীকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আমিনুল রহমান কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. তানভীর রহমান সোহেলের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।

এ সময় মন্ত্রী মহোদয় বলেন, 'কৃষি কার্ড সব দলের লোককেই দেওয়া হবে। আমরা বাংলাদেশে কোন বৈষম্য রাখবো না। দুস্থদের জন্য স্বাস্থ্য সেবা কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য সেবা কার্ডের মাধ্যমে অসহায় মানুষেরা চিকিৎসার সুযোগ পাবেন। এছাড়াও কোন অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না, সেটা যদি নিজের দলের লোকও হয় তাকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, স্কুল কলেজগুলোতে সঠিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে। শিক্ষা খাতে কোন দুর্নীতি সহ্য করা হবে না। 'আমিনুর রহমান কলেজের উন্নয়ন প্রশ্নে তিনি বলেন,' এই কলেজটি জাতীয় করণের দাবি আমার নিজের। কলেজ জাতীয় করণ করার জন্য অচিরেই সার্বিক ব্যবস্থা গ্রহন করা হবে'। 

আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানের পরিচালনায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ও পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মো. জিয়াউল হক বাচ্চু।এছাড়াও উপস্থিত  ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র- ছাত্রী বৃন্দ।

পরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে- খাল খনন কর্মসূচীর আওতায় উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর সুইস গেট থেকে বালিদিয়া ইউনিয়নের নির্বিষখালী পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী- এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মামুন, পুলিম সুপার মোল্যা আজাদ হোসেন ও জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক এ্যাড.খাঁন রোকনুজ্জামান

 

দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী

এ সম্পর্কিত আরও পড়ুন