• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. লাইভ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা : তানভীর হাসানের মানবিক বার্তা ও দেশের অসহায়দের প্রতি সহমর্মিতা 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৮ পিএম;
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা : তানভীর হাসানের মানবিক বার্তা ও দেশের অসহায়দের প্রতি সহমর্মিতা 

নজরুল ইসলাম আলীম:

 

লন্ডন প্রবাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, মাস্টার দা সূর্যসেন হলের তুখোর ছাত্রনেতা ,বিশিষ্ট সাংবাদিক,গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তরুণ সমাজসেবক তানভীর হাসান, দেশের অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর পাশে থেকে দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। বরিশালের কৃতি সন্তান হিসেবে তিনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একান্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন হিসেবে পরিচিত।ঈদুল ফিতরের এই পবিত্র উৎসব উপলক্ষে তানভীর হাসান জাতীয় পত্রিকায় পাঠানো বার্তায় দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন,“ঈদ কেবল ধর্মীয় উৎসব নয়; এটি সৌহার্দ্য,ভ্রাতৃত্ব এবং মানবিক সহমর্মিতার এক মহান উপলক্ষ। এই দিনে আমাদের আনন্দ ভাগাভাগি করা উচিত, বিশেষত সমাজের অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ প্রকাশ করা আমাদের নৈতিক কর্তব্য।”তিনি আরও উল্লেখ করেন,
“বর্তমান সময়ে যুবসমাজের মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়পরায়ণতা এবং সামাজিক সেবার চেতনাকে জাগ্রত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী হিসেবে দেশের প্রতি এই দায়িত্ববোধকে আমি সর্বদা সম্মান করি এবং চেষ্টা করি দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।”
তানভীর হাসান বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন,“আপনাদের প্রবাস জীবন দেশের কল্যাণে উদাহরণ হিসেবে পরিণত হোক। ঈদে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করুন এবং সমাজের অসহায়দের প্রতি সহানুভূতিশীল থাকুন।”
উক্ত বার্তায় তিনি দেশবাসীকে ঈদুল ফিতরের আনন্দ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। শেষবার্তা হিসেবে তিনি সবাইকে স্মরণ করিয়েছেন,“ঈদ আমাদের মানবিক মূল্যবোধের স্মরণ করায়। আসুন আমরা সবাই মিলে দেশ ও সমাজকে সুন্দর, সমৃদ্ধ ও সহমর্মিতাপূর্ণ করার জন্য একসাথে কাজ করি।”

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন