• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. লাইভ

ডক্টর যশোদা জীবন দেবনাথের সহধর্মিণী সোমা দেবনাথ আর নাই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৮ পিএম;
ডক্টর যশোদা জীবন দেবনাথের সহধর্মিণী সোমা দেবনাথ আর নাই

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সিআইপি ডক্টর যশোদা জীবন দেবনাথের সহধর্মিণী সোমা দেবনাথ পরলোক গমন করেছেন।
গতকাল রাতে কানাডায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গোটা ফরিদপুরে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যু কালে স্বামী, তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী-স্বজন রেখে গেছেন। 

সদা-হাস্যজ্জ্বোল দরিদ্র সেবক সদ্য প্রয়াত সোমা দেবনাথ এর অকাল প্রয়ানে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি, কয়ড়া কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুবাস সাহা। 

আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সোমা দেবনাথের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছে ফরিদপুর জেলা যুব ঐক্য পরিষদ ও এর সহযোগী সংগঠনসমূহ।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তুষার কুমার দত্ত এবং সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “সোমা দেবনাথের মৃত্যুতে পরিবার ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করি।”

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন