রাণীনগরে গাঁজাসহ আটক দুই
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ রনি (২০) ও রকি (২৪) দুই যুবককে আটক করেছে র্যাব নাটোর ব্যাম্পের একটি টহল দল। রোববার রাতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এঘটনায় রাতেই র্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,র্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় রোববার রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে দেড় কেজি গাঁজাসহ রনি ও রকি নামের দুই যুবককে আটক করা হয়। আটক রনি উপজেলার চকাদীন গ্রামের বাবলুর ছেলে এবং রকি নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রাতেই তাদেরকে থানায় সোর্পদ করে র্যাবের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় আটক রনি ও রকিকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক পুনরুত্থান / মো: গোলাম মোরশেদ
- বিষয়:
- রাণীনগরে* গাঁজাসহ,আটকদুই
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: