• ঢাকা
  • বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

খানসামায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৪ পিএম;
খানসামায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মোঃ নুর-আমিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

 

২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসিব আহমেদ খান ও মো. আল-মুক্তাদির, স্থানীয় কৃষক-কৃষাণী এবং সংবাদকর্মীরা।

কংগ্রেসে মানবদেহের জন্য নিরাপদ ও গুণগত মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন এবং পণ্যের ব্র্যান্ডিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন