র্যাবের প্রয়োজন আছে, তবে সরকার চাইলে বিলুপ্তি: র্যাব ডিজি
বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র্যাবের মতো সংস্থার প্রয়োজন রয়েছে বলে মনে করেন পুলিশের বিশেষায়িত এই বাহিনীটির মহাপরিচালক (ডিজি) আহসান হাবীব পলাশ। তিনি বলেছেন, র্যাবের নিষেধাজ্ঞার কিছু বিষয় অতীতে ছিল, ভালো কাজের মাধ্যমে সামনে এ সমস্যা থাকবে না।
রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব ডিজি এ কথা বলেন।
আহসান হাবীব পলাশ বলেন, ‘র্যাবের মতো সংস্থার বাংলাদেশে প্রয়োজন আছে। আর র্যাব বিলুপ্তি হবে, নাকি থাকবে– বিষয়টি সরকারের বিবেচনা ও দায়িত্ব। আমাদের কাজ র্যাবকে সঠিকভাবে এগিয়ে নেওয়া। এছাড়া যেকোনো বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হয়।’
ডিজি বলেন, ‘র্যাবের নিষেধাজ্ঞা পাওয়া নিয়ে অতীতে কিছু বিষয় ছিল। তবে ভালো কাজের মাধ্যমে সামনে এ সমস্যা থাকবে না।’
এ বিষয়ে তিনি বলেন, ‘অতীতে বাহিনীর কর্মকর্তাদের সকল অপকর্মের বিষয়ে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করবে র্যাব। বর্তমানে র্যাবে অপকর্ম কমে গেছে। সংস্থাটি সঠিকভাবে পরিচালন করতে নির্দেশনা দিয়েছে সরকার।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, ‘র্যাব-পুলিশ কিশোর গ্যাং নির্মূল করতে কাজ করছে। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না।’
র্যাব ডিজি আরও বলেন, ‘গত ৯০ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৩ শ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১০৪ জনকে। এছাড়া সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশি- বিদেশি অস্ত্র।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: