• ঢাকা
  • বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মাগুরায় দুই কিশোরকে 'হত্যার চেষ্টা': গ্রামবাসীর হাতে আটক ১, পলাতক ১


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১০ পিএম;
মাগুরায় দুই কিশোরকে 'হত্যার চেষ্টা': গ্রামবাসীর হাতে আটক ১, পলাতক ১

​এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা)প্রতিনিধি, :

 

মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ(৬এপ্রিল) সকালে উপজেলার রায়পাশা গ্রামের লাভলুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে লাবিব নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করলেও আকাশ নামের অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের ধনি বক্কারের ছেলে আকাশ এবং একই গ্রামের লাবিব পূর্বপরিকল্পিতভাবে দুই কিশোরকে বাড়ি থেকে ডেকে আনে। কৌশলে তাদের রায়পাশা নদীর পাড়ে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ উঠেছে, সেখানে নিয়ে তাদের হত্যার পরিকল্পনা ছিল ওই দুই যুবকের।

​ঘটনার প্রত্যক্ষদর্শী রায়পাশা গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান"সকাল আনুমানিক সাতটার দিকে রায়পাশা মোড়ে হঠাৎ দুই কিশোরের আর্তচিৎকার শুনতে পাই। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি কিশোর দুটি ভয়ে কাঁপছে। তারা জানায়, আকাশ ও লাবিব তাদের হত্যার উদ্দেশ্যে নদীর দিকে নিয়ে যাচ্ছিল। অবস্থা বেগতিক দেখে তারা চিৎকার শুরু করে।"

​কিশোরদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তদের ঘিরে ফেলে। এসময় জনতা লাবিব নামের ওই যুবককে ধরে ফেললেও কৌশলে দৌড়ে পালিয়ে যায় আকাশ। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে নিজেদের হেফাজতে নেয়।

​বর্তমানে আটক লাবিব পুলিশি হেফাজতে রয়েছে। কী কারণে বা কেন ওই কিশোরদের হত্যার চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকে বড়রিয়া ও রায়পাশা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পলাতক আকাশকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

​মহম্মদপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন