• ঢাকা
  • বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

পঞ্চগড়ে আন্তজেলা চোরচক্রের সদস্য সহ গ্রেফতার তিন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৬ এএম;
পঞ্চগড়ে আন্তজেলা চোরচক্রের সদস্য সহ গ্রেফতার তিন

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধিঃ

 

পঞ্চগড় সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ  পঞ্চগড় সদর থানায় দায়েরকৃত একটি চুরির মামলার (মামলা নং-৩৫) প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়। সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) দিকনির্দেশনায় এসআই সুমন মন্ডল ও এসআই মানিক চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান চালায় ।

শাহীনুর রহমান ওরফে উজ্জ্বল (৪০) । সে সদর উপজেলার  আমবাড়ী এলাকার মৃত আজাহার আলীর ছেলে। তাকে ঠাকুরগাঁও সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।বোদা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে চোরাই যন্ত্রাংশসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।পরে এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করে পুলিশ।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শাহীনুর রহমান একজন দুর্ধর্ষ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের ১৩ টি চলমান রয়েছে। ওসি বলেন, "শাহীনুরকে এই চক্রের মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। সে বিভিন্ন জেলায় অটোরিকশা চুরির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। তাকে গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"

অভিযান চলাকালে বোদা থানা এলাকা থেকে একটি অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এই চক্রটি মূলত ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে দ্রুত সেগুলোর পার্টস আলাদা করে বিক্রি করে দিত।

জেলায় চুরি ও ছিনতাই দমনে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন