• ঢাকা
  • বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মহম্মদপুরের ইউএনও-র বদলী : এক কর্মবীরকে অশ্রুসজল বিদায় জানাল সংবাদকর্মিগণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম;
মহম্মদপুরের ইউএনও-র বদলী : এক কর্মবীরকে অশ্রুসজল বিদায় জানাল সংবাদকর্মিগণ

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামানের বিদায়: এক কর্মবীরকে অশ্রুসজল নয়নে বিদায় জানাল সাংবাদিক সমাজ

এস এম আজগার আলী,​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

 

একটি এলাকার সরকারি কর্মকর্তা হিসেবে অনেকেই আসেন, আবার সময়ের নিয়মে চলেও যান। কিন্তু কিছু মানুষ তাঁদের সততা, কর্মদক্ষতা আর অমায়িক ব্যক্তিত্ব দিয়ে স্থানীয় মানুষের হৃদয়ে এমন এক স্থায়ী আসন তৈরি করে নেন, যার অবসান সহজে হয় না। তেমনই একজন বিদায়ী আলো ছড়ানো ব্যক্তিত্ব মহম্মদপুর উপজেলার অত্যন্ত জনপ্রিয় ও সফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাঃ শাহানুর জামান।

​আজ(১৯মে) মঙ্গলবার  তাঁর বদলিজনিত বিদায় উপলক্ষে মহম্মদপুর প্রেসক্লাব, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটি এবং উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা ও বিদায় সম্ভাষণের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি ইউএনও  মহোদয়ের নিজস্ব কার্যালায়ে অনুষ্ঠিত হয় ।বিদায়ের এই ক্ষণটিতে যেন এক ভিন্ন রকম বিষাদের ছায়া নেমে এসেছিল পুরো উপজেলাজুড়ে।

​মহম্মদপুরে যোগদানের পর থেকেই মুহাঃ শাহানুর জামান নিজেকে শুধু একজন সরকারি কর্মকর্তা হিসেবে সীমাবদ্ধ রাখেননি। তিনি হয়ে উঠেছিলেন মহম্মদপুরের গণমানুষের আপনজন। উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে স্থানীয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তাঁর আন্তরিক সহযোগিতা ও অভিভাবকসুলভ দিকনির্দেশনা ছিল প্রশংসনীয়।

​বিদায়ী অনুষ্ঠানে প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এবং কর্মরত সাংবাদিকরা তাঁদের বক্তব্যে বলেন,​ইউএনও মুহাঃ শাহানুর জামান স্যার শুধু একজন দক্ষ প্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের একজন প্রকৃত সুহৃদ ও অভিভাবক।তাকে কখনো রাখতে দেখা যায়নি, সবসময় ছিল হাস্যোজ্জ্বল মুখ। উপজেলার যেকোনো সংকটে বা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের তিনি যেভাবে মূল্যায়ন করেছেন, তা আমরা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখব। তাঁর এই চলে যাওয়া মহম্মদপুরের জন্য এক অপূরণীয় ক্ষতি।

​অনুষ্ঠানে মহম্মদপুর প্রেসক্লাব, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটি এবং অন্যান্য সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক সাংবাদিককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান বলেন,মহম্মদপুরের মাটি ও মানুষের প্রতি আমার চিরকাল একটি অন্যরকম টান থাকবে। বিশেষ করে এখানকার সাংবাদিক সমাজ যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাকে উপজেলার উন্নয়নে সহযোগিতা করেছেন, তা সত্যিই ভোলার নয়। আপনাদের এই ভালোবাসা ও সম্মান আমি আমার আগামী কর্মজীবনের পাথেয় হিসেবে অলংকার করে রাখব। কাজের খাতিরে হয়তো দূরে চলে যাচ্ছি, কিন্তু মহম্মদপুর সবসময় আমার হৃদয়ে থাকবে।"


​বদলি সরকারি চাকুরির একটি নিয়মিত প্রক্রিয়া হলেও, মুহাঃ শাহানুর জামানের মতো একজন মানবিক ও উন্নয়নমুখী কর্মকর্তার বিদায় সহজে মেনে নিতে পারছেন না মহম্মদপুরের সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা। মহম্মদপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ সকল সাংবাদিকবৃন্দ তাঁর ভবিষ্যৎ কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন