পাঁচবিবির বাগজানায় জামায়াতে ইসলামীর সাধারণ সভায় চেয়ারম্যান প্রার্থীশাহাদাৎ হোসেন এবাদত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়ন অফিস কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার আমির তৌফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া। তিনি তার বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন শাহাদাৎ হোসেন এবাদতকে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির সুজাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সরকারি অধ্যাপক মাও মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমির মোঃ শফিকুল ইসলাম মাস্টার, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার এবং ইউপি সেক্রেটারি মনছুর আলী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি ডা. মুছা হারুন ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বাগজানা ইউনিয়নের আসন্ন নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাহাদাৎ হোসেনের নাম ঘোষণা করেন। এ সময় প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির উদেশ্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আমির সুজাউল করিম।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: