• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মোহাম্মদপুরে নতুন আতঙ্ক ‘ধাক্কা পার্টি’, লুট করা হচ্ছে সর্বস্ব


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৯ পিএম;
মোহাম্মদপুরে নতুন আতঙ্ক ‘ধাক্কা পার্টি’, লুট করা হচ্ছে সর্বস্ব

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত সোমবার (১১ মে) বিকেল ৫টা ৩৬ মিনিটে মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের এক নম্বর গেটের প্রধান সড়কে শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল ৪ যুবক। মিনিটখানেক পর অটোরিকশার গায়ে ধাক্কা খায় তাদের একজন। ওই রিকশায় ছিলেন এক তরুণ। ধাক্কা থেকে বাকবিতণ্ডা। আরেক যুবক এসে রিকশা সাইড করতে বাধ্য করে। এরপর মিশনে যুক্ত হয় আরও দুজন।

রিকশায় উঠে বসে এক চাপাতির মুখে ওই তরুণের সঙ্গে থাকা দামি ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে একে একে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

জানা যায়, চাঁন মিয়া হাউজিংয়ের চার রাস্তার ওই মোড়ে এমন ধাক্কা বাহিনীর খপ্পরে স্বর্বস্ত হারাতে হচ্ছে পথচারীদের। এমন অভিনব ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।

সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী চক্রকে ধাক্কা পার্টি বলছে পুলিশ। শিগগিরই চক্রের সদস্যরা আইনের আওতায় আনতে চান তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড মো. ফজলুল করিম বলেন, 

 

হঠাৎ ধাক্কা দিয়ে পরে লোকজন এনে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনাটা মোহাম্মদপুরে প্রথম দেখলাম। এ বিষয়ে আমরা কাজ করছি। চক্রটা শিগগিরই ধরে ফেলব বলে আশা করি।

 

মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে সড়কে টহল জোরদারের দাবি এলাকাবাসীর।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন