• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পঞ্চগড়ে মাওলানা আমিরুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৭ পিএম;
পঞ্চগড়ে মাওলানা আমিরুজ্জামানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়ের ইসলামবাগ জামে মসজিদের খতিব মাওলানা আমিরুজ্জামান এর ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। আজ সোমবার দুপুরে ইসলামবাগ জামে মসজিদের মুসল্লি ও সর্বস্তরের ওলামায়েকেরামগণের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা শহরের 'দেশ ক্লিনিক' সংলগ্ন বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। অবরোধের ফলে মহাসড়কের দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সমাবেশে বক্তারা মাওলানা আমিরুজ্জামানের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলেম-ওলামাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং হামলাকারীদের আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে মুসল্লিরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন