• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেরুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

বৃদ্ধা মাকে সাথে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খাঁন 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০২ পিএম;
বৃদ্ধা মাকে সাথে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খাঁন 

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

মধুখালি আশাপুর মাদ্রাসা কেন্দ্রে মাকে সাথে নিয়ে ফুটবল প্রকীকে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খাঁন। 

 

ফরিদপুর-১ আসনে ভোটগ্রহণের দিন এক আবেগঘন ও মানবিক দৃশ্যের অবতারণা করলেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খাঁন। তিনি তাঁর বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন।

ভোটকেন্দ্রে পৌঁছে প্রথমে মাকে সহায়তা করে ভেতরে নিয়ে যান তিনি। এ সময় উপস্থিত ভোটারদের মাঝেও সৃষ্টি হয় এক ভিন্ন আবহ। অনেকেই এই দৃশ্যকে ইতিবাচক ও সম্মানজনক হিসেবে দেখেন।

আবুল বাশার খাঁন বলেন, "মায়ের দোয়া নিয়েই আমি মানুষের সেবা করতে চাই। গণতন্ত্রের এই উৎসবে অংশ নেওয়া আমাদের সবার দায়িত্ব।"

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন