শ্রীপুরে থানা পুলিশের অভিযানে মাদকসহ চারজন গ্রেফতার
মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরে বিভিন্ন এলাকায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমানের নির্দেশনায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ আপন আলী (২১), পিতা সুরুজ ইসলাম, গ্রাম কাজলী,মোঃ সোহান জোয়ারদার (২৬)পিতা- সুরত আলী জোয়ারদার গ্রাম -কাজলী,মোঃ মতিয়ার খন্দকার (৬৫), পিতা -মৃত ছামাদ খন্দকার
গ্রাম- বারুইপাড়া,মোঃ নয়ন খা (৪৫), পিতা- মৃত মানিক খা, গ্রাম- বারুইপাড়া এদের নিকট থেকে মোট ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান বলেন, গতরাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে শ্রীপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- শ্রীপুরে* থানা,পুলিশের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: