• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বর্ষা পলিটিক্সে আসবেই আজ অথবা কাল, ও নেত্রী হিসেবে ভালো: অনন্ত জলিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৮ এএম;
বর্ষা পলিটিক্সে আসবেই আজ অথবা কাল, ও নেত্রী হিসেবে ভালো: অনন্ত জলিল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনয় থেকে বিরতির ঘোষণা দেওয়ার পর এবার সামনে এলো তার রাজনীতিতে আসার আগ্রহের বিষয়টি। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল জানান, বর্ষা পলিটিক্সে আসবে আজ অথবা কাল।  বর্ষার মধ্যে দেশসেবার প্রবল ইচ্ছা রয়েছে এবং তাকে ভবিষ্যতে একজন নেত্রী হিসেবে দেখতে চান তিনি।

অনন্ত জলিল বলেন, বর্ষা নেত্রী হিসেবে ভালো, বর্ষার অ্যাডমিনিস্ট্রেশন ভালো। বর্ষা দীর্ঘদিন ধরে নীরবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। “জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চাই,”—বলেন তিনি।

বর্ষার মানবিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বর্ষা ব্যক্তিগতভাবে মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেন। গ্রামে গেলে বর্ষা ৭-৮ ঘণ্টা দাড়িয়ে গরীবদের মাঝে টাকা বিতরণ করে।  

রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে সরাসরি কোনো দল নির্ধারণ না করলেও, দেশসেবার স্বার্থে ভবিষ্যতে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম বেছে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন অনন্ত জলিল।

এ সময় সৎ রাজনীতির উদাহরণ হিসেবে তিনি হাসনাত আব্দুল্লাহ–এর বক্তব্যের প্রসঙ্গ টানেন এবং বলেন, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়।

এর আগে বর্ষাও একাধিকবার জনসেবামূলক কাজে আগ্রহের কথা জানিয়েছিলেন। নতুন এই ইঙ্গিতে চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন