• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মাগুরার মহম্মদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৮ পিএম;
মাগুরার মহম্মদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

এস এম আজগার আলী,মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি, 


​মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে নৌবাহিনী সদস্য শেখ রকিবুর রহমান (বাবু) এবং ব্যবসায়ী শেখ সোহেল রহমানের পৈত্রিক জমি ও পোস্ট অফিস সংলগ্ন সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

​অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪/১৪৫ ধারার স্থিতাবস্থা এবং ৬০ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদী শওকত মাহমুদ ও রেজাউল শিকদার জমিতে মাটি ভরাট ও বাঁশ কাটার কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 ভুক্তভোগীদের দাবি, হাল ম্যাপে ত্রুটির সুযোগ নিয়ে বিবাদীরা জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছে, যা নিয়ে আদালতে দেওয়ানী মামলা (৩০৩/২৪) বিচারাধীন।

আরেক ভুক্তভোগী হামিদা খাতুন জানান,আমার প্রায় ৩০ হাজার টাকা মূল্যের বাঁশ ও গাছ কেটে নিয়েছে এবং পোস্ট অফিস সরিয়ে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।

এই বিষয়ে বাদী রেজাউল সিকদার এবং তার ছেলে তহিদুল ইসলাম বলেন, গত ২০জুন ২০২৪ তারিখে সাব কবলা দলিল নং ১৮৭৬/২০২৪ সাবেক আরএস ৯২ নং বালিদিয়া মৌজায়  ১২ শতক জমি ১৫ লাখ ক্রয় করিয়াছি। সেই আঙ্গিকে আমি আমার জমি ভোগ দখল করার চেষ্টা করছি। 

ভুক্তভোগীরা পুলিশের অসহযোগিতার অভিযোগ তুললেও মহম্মদপুর থানার ওসি জানিয়েছেন, বিষয়টি আদালতে চলমান হওয়ায় পুলিশের করার কিছু নেই, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ব্যবস্থা নেওয়া হবে।

​অসহায় পরিবারগুলো তাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং এই বেআইনি দখলদারিত্বের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও সঠিক বিচার দাবি করছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন