• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ আগষ্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আলফাডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৬ এএম;
আলফাডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ ফেরদৌস শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৬) আলফাডাঙ্গা থানার ৫ নম্বর বানা ইউনিয়নের আটকবানা ফেরিঘাট সংলগ্ন হাসমতের চায়ের দোকানের পশ্চিম পাশের একটি ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফেরদৌস শেখ স্থানীয় আরাজি রুদ্রবানা গ্রামের মোঃ সিরাজ শেখ ও মোসাঃ আলেয়া বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অফিসার ইনচার্জ মোহাম্মদ আল-আমিনের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মামুন খান, এএসআই (নিঃ) মোঃ জাকির হোসাইন ও এএসআই (নিঃ) বিপ্লব কুমার মণ্ডলসহ পুলিশের একটি বিশেষ টিম গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে ফেরদৌসকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (এফআইআর নং-০৬, জিআর নং-৯২/২৬) রুজু করা হয়েছে। ডাবল তল্লাশি ও আইনগত প্রক্রিয়ার পর তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন