স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও পাঠিয়ে টাকা দাবি প্রেমিকের! আটক দুই
রংপুর নগরীতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে একটি বাসায় ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওই শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগও উঠেছে ওই তরুণের বিরুদ্ধে।
এ ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর কোতোয়ালি থানার ওসি এ কে এম নাজমুল কাদের। গ্রেপ্তার দুজন হলেন নগরীর সেনপাড়ার সালমান (২০) ও কামারপাড়ার স্বপ্ন (২১)। তারা দুজনই শিক্ষার্থী।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল। গত ২ সেপ্টেম্বর তাকে নগরীর কামারপাড়ায় স্বপ্নের বাড়িতে নিয়ে যান সালমান। সেখানে তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওই তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন।
পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও তাকে ধর্ষণের চেষ্টা করেন। এতেও ব্যর্থ হয়ে তিনি ভুক্তভোগীর মাকে বিবস্ত্র ভিডিও পাঠান এবং টাকা দাবি করেন। পরে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর বাবা রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
রংপুর কোতোয়ালি থানার ওসি এ কে এম নাজমুল কাদের বলেন, ‘সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে একটি বাসায় নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। ওই শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগও রয়েছে।
মামলার ভিত্তিতে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে। আরেকজনের সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। মামলাটি তদন্তাধীন।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: