• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

রাণীনগরে মাদকসেবী চার যুবকের কারাদন্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৪ পিএম;
রাণীনগরে মাদকসেবী চার যুবকের কারাদন্ড

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদকসেবী চার যুবককে কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ উপজেলা সদরের হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডিতদের জেলা কারাগার প্রেরণ করা হয়েছে।
‎আদালত সুত্র জানায়,মাদকের আড্ডা চলছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রহমানের ছেলে শিহাব হোসেন (২৯),একই গ্রামের নাছির মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৩) ও বাহাদুরপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে মহসিন আলী (২২) কে হাতে-নাতে ধরা হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই সাথে একশত টাকা করে জরিমানা করা হয়। একই রাতে উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে জনি হোসেন (৩১) নামে এক মাদক সেবীকে এক মাসের কারাদন্ড এবং একশত টাকা জরিমানা করা হয়। জনি নওগাঁ সদর উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সুত্র জানিয়েছে।
 

দৈনিক পুনরুত্থান / ‎মো: গোলাম মোরশেদ 

এ সম্পর্কিত আরও পড়ুন