রাণীনগর-আত্রাই উপজেলা কালবৈশাখী ঝড়ে পাকা ধান ও বিদ্যুৎ লাইনে ব্যপক ক্ষতি
মোঃ গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় সোমবার ভোরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নুয়ে পরেছে হাজার হাজার হেক্টর জমির পাকা ধান। এছাড়া ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যপক ক্ষতিসহ ভেঙ্গে পরেছে অসংখ্য গাছপালা। উড়ে গেছে ঘর বাড়ীর চালা। এতে বেশ কিছু এলাকা ভোর থেকেই অন্ধকারে রয়েছে। এছাড়া আত্রাইয়ে ঘরের ওপর গাছ ভেঙ্গে পরে অন্ত:সত্তাএক গৃহবধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান. উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান রোপন করা হয়েছে ১৮হাজার ৭৫০হেক্টর জমিতে। সোমবার ভোরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪হাজার ৬৮৭হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান নুয়ে পরেছে। তিনি বলছেন,এতে পাকা ধানের তেমন ক্ষতি হবেনা। তবে মিরাট গ্রামের কৃষক হামিদুল ইসলাম বলেন,ধান নুয়ে পরার কারনে একদিকে যেমন কাটা-মাড়াইয়ের খরচ বেড়ে যাবে অন্য দিকে আর একটু ভারী বৃষ্টি হলে নুয়ে পরা ধান পানির নিচে তলে যাবে। এতে ধানে নতুন করে গাছ গজালে চরম ক্ষতি হবে।
নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১এর রাণীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবু হাসান বলেন,সোমবার ভোরে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বেতগাড়ী এলাকায় মেইন লাইনের ২টি খুঁটি ভেঙ্গে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় আড়াই শতাধীক স্থানে গাছ ভেঙ্গে পরে বিদ্যুতের তার ছিরে গেছে। ভোর থেকেই এসব লাইন মেরামতের কাজ চলছে।
বেতগাড়ী গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, ঝড়ে খুঁটি ভেঙ্গে যাওয়ায় ভোর থেকেই বিদ্যুত নেই। খাবারের পানি,মোবাইল,অটো চার্জার ভ্যানে চার্জ এবং ফ্রিজের জিনিসপত্র নিয়ে চরম বিপাকে পরেছেন এলাকার লোকজন।
রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন,ঝড়ে ক্ষতিগ্রস্থ্যদের তালিকা এখনো পাওয়া যায়নি। তবে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা চাওয়া হয়েছে।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ কুমার জানান,উপজেলায় এই মৌসুমে ১৮হাজার ৬১০হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে। সোমবার ভোরে কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন মাঠে প্রায় ২হাজার ৭৯০হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান নুয়ে পরেছে। তবে ২/৪দিনের মধ্যে বৃষ্টি না হলে ধানের তেমন ক্ষতি হবেনা। এছাড়া বৃষ্টিপাত হলে কিছু ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।
উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের কৃষক মোজাম হোসেন বলেন,তার রোপনকৃত ২০বিঘা জমির সবগুলো ধান ঝড়ে নুয়ে পরেছে।
আত্রাই পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জসিম উদ্দীন জানান,সোমবার ভোরে কালবৈশাখী ঝড়ে উপজেলার সাহেবগঞ্জ,বান্দাইঘারা ও পতিসর এলাকায় অন্তত চারটি খুঁটি ভেঙ্গে গেছে। এছাড়া ১০/১৫স্থানে বিদ্যুৎ লাইনের তার ছিরে গেছে। এছাড়া আরো শতাধীক স্থানে গাছ ভেঙ্গে-উপরে তারের ওপর পরে আছে। এতে ভোর থেকেই ক্ষতিগ্রস্থ্য এলাকায় বিদ্যুৎ লাইন বন্ধ করা আছে। তবে দ্রুত মেরামতের কাজ চলছে।
আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বয়ে যাওয়া ঝড়ে সদরের রেলওয়ে স্টেশন এলাকায় খোলাপাড়া নামক স্থানে বাগানে বেদে সম্প্রদায়ের একটি ঘরে গাছ ভেঙ্গে পরে আরাফাতুন (২০) নামে অন্ত:সত্তা এক গৃহবধু নিহত হয়েছেন। ওই পরিবারে নগদ ১০হাজার টাকা এবং সুখনা খাবার দেয়া হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু গাছপালা ভেঙ্গে গেছে এবং ভোঁপাড়া ইউনিয়নে ৬টি ঘর ক্ষতিগ্রস্থ্য হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ক্ষতিগ্রস্থ্যদের সঠিক পরিসংখ্যা জানতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা তৈরি করা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান / মো: গোলাম মোরশেদ
- বিষয়:
- রাণীনগর* আত্রাই,উপজেলা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: