• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৮ পিএম;
বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লিটু, বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি। :

 

বরিশালের বাকেরগঞ্জে নিরীহ ভ্যান চালক সুমন সিকদারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গত রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববব্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পেয়ারপুর বাজার সড়ক প্রদক্ষিণ করে।

কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুমনের মা মনোয়ারা বেগম, নাসির তালুকদার, হাজী মোঃ রায়হান খান, আবুল বাসার সিকদার, সোহেল মিয়া, শহিদুল ইসলাম টিপু।
মানববন্ধনে বক্তারা বলেন, ভ্যানচালক সুমন সিকদারকে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও হত্যাকারীদের কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি।
 বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি করেন।

মানববন্ধনে নিহত সুমনের মা মনোয়ারা বেগম জানান, তার ছেলে সুমন শিকদার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। হত্যাকারী মনা তালুকদার পরকীয়া সম্পর্ক করে তার ছেলের স্ত্রীকে ভাগিয়ে নিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার বাড়ির সামনে সন্ত্রাসী রিগান হাওলাদার, সুমন শিকদার ও মনা তালুকদাররা ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। তিনি তার পুত্রের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন