• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

পটুয়াখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৪ পিএম;
পটুয়াখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়েছে মাহিন (০৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বারোটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে ও দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের নানা বাড়ি হাজিপুর বাজার সংলগ্ন এলাকায়। দুপুরে বরিশালে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মাহিনসহ তার নানা নানি ঘর থেকে মহাসড়কে এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় কুয়াকাটা থেকে একটি বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) বাস আসলে তারা সেটিকে থামানোর সংকেত দেয়। পরে বাসটি থামাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মাহিনের শরীরের উপর উঠে যায় এবং চাকায় পিষ্ট হয়ে হয়ে ঘটনাস্থরেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন