• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

জমি নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, ৬ জন হাসপাতালে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৯ পিএম;
জমি নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, ৬ জন হাসপাতালে

মো: আ: কাইয়ুম, আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোটনীলগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটনীলগঞ্জ এলাকার আবুল হোসেন গাজী ও রুস্তম হাওলাদারের মধ্যে তিন একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রুস্তম হাওলাদার লোকজন নিয়ে জমিতে চাষাবাদ করতে গেলে আবুল হোসেন গাজীর পক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে আবুল হোসেন গাজী (৫০), খোকন (৩৫), মহসীন গাজী (২৮), জলিল গাজী (৪৪), জাহিদুল (৩৫), আখিনুর (৩০), সোনিয়া (৩৫), সোহেল মোল্লা (৪০), ফয়সাল (২৫), মাহবুবুর রহমান (৩২), ইমরান (২৪), সাইদুল গাজী (৪০), আমিনুল ইসলাম (১৬), দুলাল মুসুল্লি (৫৫), লুৎফর (৫৫), রুস্তম হাওলাদার (৭৫) ও পাশা হাওলাদার (৪৫) রয়েছেন। তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন