• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বিধানসভায় জিতলেন আরজি করের সেই ‘অভয়া’র মা রত্না দেবনাথ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৫ পিএম;
বিধানসভায় জিতলেন আরজি করের সেই ‘অভয়া’র মা রত্না দেবনাথ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের মতো চমক দেখিয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে আরজি করের নির্যাতনের শিকার চিকিৎসকের মা রত্না দেবনাথ, জয় পেয়েছেন ২৮ হাজার ৮৩৬ ভোটের বড় ব্যবধানে।

‘আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডের’ ভুক্তভোগীর মা, পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। ৮৭ হাজার ৯৭৭ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, এই জয় পানিহাটির মানুষের জয়। এই জয় আমার মেয়ের ন্যায়ের লড়াইকেও এগিয়ে নেবে। আমি নিশ্চিত, একদিন ন্যায়বিচার পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে এক নৃশংস ঘটনা। হাসপাতালের ভেতরে এক নারী ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়। বিচারের দাবিতে ভারতজুড়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ডাক্তার-নার্সরা। হাসপাতালটির নিরাপত্তারক্ষীসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এই ‘অভয়া’ কাণ্ডের পর যখন গোটা বাংলা ও ভারতের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছিল, সেই সময়ে অভয়ার মা ঘুরেছিলেন আদালতের দরজায় দরজায়। শেষমেশ বিজেপি যখন তাকে পানিহাটিতে প্রার্থী করল, তখন অনেকেই আশ্চর্য হয়েছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন