• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

রাজধানীর ভাটারায় ৬২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০৪ এএম;
রাজধানীর ভাটারায় ৬২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর নদ্দা এলাকার হারিস সড়ক থেকে অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবাসহ দুই আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাটারা থানা পুলিশ। আটকরা হলেন হানিফ, সৈকত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬২০ পিস ইয়াবা ও নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

ভাটারা থানার ওসি ইমাউল হকের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও নেতৃত্ব দেন এসআই হাফিজ।

এসআই হাফিজ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভাটারা থানার ওসি ইমাউল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। রাজধানীতে মাদক কারবার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন