• ঢাকা
  • সোমবার, ২৩ ফেরুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

রাজনৈতিক মামলায় অভিযুক্ত সাবেক এমপি এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের জামিন মঞ্জুর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৪ পিএম;
রাজনৈতিক মামলায় অভিযুক্ত সাবেক এমপি এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের জামিন মঞ্জুর

মিথ্যা রাজনৈতিক মামলায় অভিযুক্ত সাবেক এমপি এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের জামিন মঞ্জুর।।

 

নজরুল ইসলাম আলীম :

মামলা নং ৭১৪/২৪ (কোতয়ালী) এ আত্মসমর্পণ করার পর সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সরিয়ত উল্লাহ শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে এডভোকেট তালুকদার মোঃ ইউনুস আইনজীবীদের সাথে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন দাখিল করেন। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করে জামিন প্রদান করেন। এ সময় আদালত প্রাঙ্গণে আইনজীবীসহ তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।এডভোকেট তালুকদার মোঃ ইউনুস বরিশালের উজিরপুর-বানারীপাড়া এবং গৌরনদী-আগৈলঝাড়া আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দীর্ঘদিন জনগণের আস্থা অর্জন করেন। রাজনৈতিক জীবনে তিনি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। পাশাপাশি আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।

তার ঘনিষ্ঠজনরা জানান, গত ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হন। এসব মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন প্রার্থনা করেন।
জামিন লাভের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী ও সমর্থকরা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং এডভোকেট তালুকদার মোঃ ইউনুস ন্যায়বিচার পাবেন।এ বিষয়ে প্রতিক্রিয়ায় এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের আইনজীবীরা বলেন, “আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আশা করি, মামলার বিচারিক কার্যক্রমে সত্য প্রতিষ্ঠিত হবে।”উল্লেখ্য, তার জামিন মঞ্জুর হওয়ায় এলাকায় সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন