মব কালচার দমন করা হবে কঠোর হস্তে: ডিএমপি কমিশনার
অপরাধী যে–ই হোক, তার রাজনৈতিক কিংবা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। উগ্রবাদ ও মব কালচার কঠোর হস্তে দমনেরও অঙ্গীকার করেছেন তিনি।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সঙ্গে মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে তাদের। চলতি মাসে ২ হাজার ২৪ জন অপরাধীকে আটক করেছে ডিএমপি।
নতুন দায়িত্ব পাওয়ার তিন দিন পর গণমাধ্যমের মুখোমুখি হন নবনিযুক্ত ডিএমপি কমিশনার। এসময় নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি তার পরিকল্পনা কথা তুলে ধরেন তিনি। বলেন, একটি নিরাপদ নগর গড়তে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। অপরাধ দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ডিমএমপি কমিশনার বলেন, অপরাধী যে–ই হোক, তার রাজনৈতিক কিংবা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না। অপরাধ দমনে প্রযুক্তির নানান ব্যবহার বাড়ানো হয়েছে। আর মব কালচার দমন করা হবে কঠোর হস্তে।
তিনি বলেন, মহানগরীর থানা হবে জনবান্ধন। আর কোনো পুলিশ যদি দায়িত্ব পালনে অবহেলা করে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: