• ঢাকা
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সাধারণ মানুষের আস্থার প্রতীক বরগুনা সদর থানার ওসি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৯ পিএম;
সাধারণ  মানুষের আস্থার প্রতীক বরগুনা সদর থানার ওসি

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবদুল আলীম অত্যন্ত মেধাবী,দক্ষ ও পরিশ্রমি একজন পুলিশ কর্মকর্তা। সাধারণ মানুষের আস্হার প্রতীক তিনি। তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন।

তিনি গত ০৮ ডিসেম্বর  ২০২৫ ইংরেজি তারিখ বরগুনা সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। বরগুনা সদর থানায় যোগদান করার পর থেকেই তার অধীনস্থ সকল পদবীর সদস্যদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো সাধারণ মানুষ থানার ভিতরে গিয়ে তার সাথে যে কোন সময় কথা বলতে পারেন দেখা করতে পারেন এতে কোন বাধা নেই।বর্তমানে বরগুনা সদর থানায় রয়েছেন একাধিক চৌকস পুলিশ অফিসার। 

মাদক অভিযানের প্রতি তিনি যথেষ্ট সোচ্চার।

বরগুনা সদর থানায় যোগদানের পর থেকে তিনি ১৩ জন ডাকাত,  ৭৪ জন চোর,  ৩৩ জন মাদক সেবীও ব্যবসায়ী, ২২ জন রাজনৈতিক ব্যক্তি  , ১৪০ জন  অন্যান্য মামলার আসামি  ও ১৩১ জন গ্রেফতারি পরোয়ানা মূলে সহ  সর্বমোট ৪১৪ জন আসামি গ্রেফতার করে বিজ্ঞ  আদালতে সোপর্দ করেছেন।

বিভিন্ন পেশাজীবী মানুষ (ব্যবসায়ী, শ্রমিক,দিনমজুর  আইনজীবী, চাকুরিজীবী, সাংবাদিক)  এর সাথে কথা বলে জানা যায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম অত্যন্ত সৎ মানুষ। থানায় কোন আর্থিক লেনদেন হয় না। হয় না কোন প্রকারের তদবির। হয় না কোন প্রকারের অনিয়ম এবং অনৈতিক কাজ।  

এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জনগণ যাতে আরো সুন্দর সেবা পেতে পারে। 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম সাথে কথা বললে তিনি বলেন, আমি চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার । কোন প্রকার আর্থিক লেনদেন এবং দুর্নীতির সাথে আমি জড়িত নই। কোন প্রকার অন্যায়কে আমি প্রশ্রয় দেই না।স্থানীয় লোক যদি পুলিশকে সহায়তা করে তাহলে মাদক নির্মূল করা অনেকটা সহজ হবে বলে আমি মনে করি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন