• ঢাকা
  • বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: তদন্ত ছাড়াই এজাহার গ্রহণে প্রশ্ন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৬ পিএম;
জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: তদন্ত ছাড়াই এজাহার গ্রহণে প্রশ্ন

নজরুল ইসলাম আলীম:

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার ও বাকেরগঞ্জ প্রেসক্লাব-এর সাবেক সভাপতি আল আমিন মিরাজের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলাকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত বিরোধের জেরে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মামলাটি দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আলী আকবরের কন্যা সৈয়দ মাকসুদার সঙ্গে দীর্ঘদিন ধরে আল আমিন মিরাজের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ মে সৈয়দ মাকসুদা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় আল আমিন মিরাজসহ মোট আটজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রের দাবি, অভিযোগটি যথাযথ তদন্ত বা প্রাথমিক যাচাই-বাছাই ছাড়াই এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে, যা নিয়ে সাংবাদিক সমাজে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গ্রহণের ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।সাংবাদিক আল আমিন মিরাজ দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ের একাধিক সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একসময় বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন। স্থানীয় সাংবাদিকদের অনেকে মনে করছেন, পেশাগত ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করতেই এ ধরনের মামলা ব্যবহার করা হয়ে থাকতে পারে।তবে মামলার বাদীপক্ষের বক্তব্য অনুযায়ী, তাদের অভিযোগ সম্পূর্ণ বাস্তব এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তারা প্রতিকার চেয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য ও অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন