• ঢাকা
  • সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫০ পিএম;
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোসলেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশের ১৫তম ব্যাচের বর্তমানে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা এবং অতিরিক্ত আইজিপি পদে কর্মরত ছিলেন।

তিনি সিআইডিপ্রধানের দায়িত্ব পালনের আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদে কর্মরত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন