• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বগুড়ায় ৩০ লাখ টাকার ক্রিস্টাল মেথ-আইসসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৬ পিএম;
বগুড়ায় ৩০ লাখ টাকার ক্রিস্টাল মেথ-আইসসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ–এর বগুড়া জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় ডিবির এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা জানতে পারেন যে, কক্সবাজার থেকে সড়কপথে ক্রিস্টাল মেথ (আইস) নিয়ে এক মাদক ব্যবসায়ী বগুড়ার উদ্দেশ্যে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ৭ এপ্রিল ২০২৬ বিকেল ৩টা ৪০ মিনিটে বগুড়া সদর থানাধীন পিটিআই মোড় এলাকায় রেড চিলি হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কক্সবাজার জেলার চরকিয়া থানার পূর্ব কৈয়ারবিল এলাকার বাসিন্দা মো. আইয়ুর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পকেটে কালো পলিথিনে মোড়ানো তিনটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতর বিশেষ কৌশলে লুকানো সাদা দানাদার ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।পুলিশের জানাই মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন