মানবতার সেবায় মহম্মদপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এক মহতী “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘মানবতার সেবায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহঃ শাহনুর জামান। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ তৈমুর আলী মৃধা।
ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আবু আহসান; ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কাজী সালিমা হক মহিলা কলেজ এস. এম. ইউনুস আলী সরদার; প্রোগ্রাম অর্গানাইজার, আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র) মোঃ আল আমিন মোল্লা ্
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে, সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মোঃ ইব্রাহিম সরদার শাকিল।
রক্তদান কোনো সাধারণ দান নয়, এটি একটি জীবন বাঁচানোর মহৎ প্রয়াস। মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে এবং রক্তদানে সাধারণ মানুষকে আরও সচেতন ও উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মাগুরা আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র-এর সার্বিক ও কারিগরি সহযোগিতায় এই রক্তদান কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। তরুণ প্রজন্মসহ এলাকার সাধারণ মানুষের মাঝে এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- মানবতার* সেবায়,মহম্মদপুরে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: