• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ঝালকাঠি শহরে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২২ পিএম;
ঝালকাঠি শহরে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলের দিকে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহযোগিতা করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন