পাঁচবিবিতে বৌদ্ধ বিহার, অনাথ আশ্রমে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৯১তম বৃক্ষচারা ও শিক্ষা উপকরণ বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমে ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৯১তম বৃক্ষচারা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।
পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক সুশীলপ্রিয় ভিক্ষুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী মোছাঃ মনিরা আক্তার কেমি কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মাওলা পলাশ, আটাপুর ইউনিয়ন চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী (আবু), আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার আলী খাঁ এবং সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ,
এবং রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নূগোষ্ঠীর কালচার একাডেমির প্রশিক্ষণ শিক্ষক, মানুয়েল সরেন, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি সন্তোষ কুমার মালো।
আয়োজকরা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সহায়তা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচবিবিতে বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমে
- বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৯১তম বৃক্ষচারা ও শিক্ষা উপকরণ বিতর
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: