রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে মাদক সেবনের দায়ে আজিজার রহমান (৬১) ও তার পুত্র সুরুজ হোসেন (২০) কে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। দন্ডপ্রাপ্ত পিতা-পুত্র উপজেলার কাশিমপুর সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
আদালতের বিচারক মো: রাকিবুল হাসান জানান,মদপান করে এলাকায় উশৃংখল আচরণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানাপুলিশকে সাথে নিয়ে কাশিমপুর সরদার পাড়া গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ন্থানীয়দের সহযোগিতায় পিতা-পুত্রকে নেশাগ্রস্থ্য অবস্থায় হাতে-নাতে ধরা হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পিতা আজিজার রহমানকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড একই সাথে আরো ১০০টাকা জরিমানা এবং পুত্র সুরুজ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০০টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: