ফেনীর সাবেক উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৯ পিএম;
ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার আর নেই। বুধবার দিবাগত রাত পৌনে এগারোটায় ফেনী হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন সাবেক মন্ত্রী ও সেক্টর কমান্ডার কর্নেল অব. জাফর ইমাম বীর বিক্রম ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । আজ জানাজা শেষে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: