• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ফেরুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

ভোট কারচুপির মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৪ পিএম;
ভোট কারচুপির মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোট কারচুপির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে ওই কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবরুদ্ধ করে রাখা এবং তার ওপর হামলার চেষ্টা চালান প্রতিপক্ষ দলের একদল বিক্ষুব্ধ কর্মী।

পাটওয়ারী বলেন, ‘ভোট শেষ হওয়ার পরও ভোটার কেন্দ্রে বহিরাগতদের অবস্থানের খবর পেয়ে আমি পরিদর্শনে এসেছিলাম। কিন্তু এখানে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ভোট কারচুপির মহোৎসব চলছে।’

 তিনি জানান, হঠাৎ করেই ‘এটা মির্জা আব্বাসের এলাকা’ বলে সেনাবাহিনীর সামনেই তার ওপর আক্রমণ করা হয়।

নির্বাচন বানচাল না করার জন্য তিনি মির্জা আব্বাসের প্রতি আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মির্জা আব্বাসের এই তথাকথিত রাজত্ব তছনছ করে দেওয়া হবে।’

তিনি দুটি কেন্দ্রকে বিশেষভাবে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানান।

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন