• ঢাকা
  • সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

আত্রাইয়ে খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে সাত জনকে অর্থদন্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৪ পিএম;
আত্রাইয়ে খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে সাত জনকে অর্থদন্ড

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাইয়ে খোলা বাজারে অবৈধভাবে পেট্রোল ও অকটেন বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে সাত জনকে মোট ২০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রোববার বিকেল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউল ইসলাম।
‎আদালতের বিচারক আলাউল ইসলাম জানান, অবৈধ ভাবে একশ্রেনীর ব্যবসায়ীরা বেশি মুনাফার আসায় খোলা বাজারে বোতলজাত করে পেট্রোল-অকটেন বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার বিহারীপুর,সুটকিগাছা,বান্ধাইখাড়া,আহসানগঞ্জ স্টেশন এলাকা এবং মির্জাপুর বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খোলা বাজারে অনুমোদনবিহীন পেট্রোল ও অকটেন বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন অনুযায়ী সাতজন ব্যবসায়ীকে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলাউল ইসলাম জানান,জালানী তেলের বাজার নিয়ন্ত্রনে এবং অবৈধবাবে খোলা বাজারে বিক্রি রোধে এই অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন