• ঢাকা
  • সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালী দশমিনায় রামিসা'র ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে  শিক্ষার্থীদের বিক্ষোভ 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১২ পিএম;
পটুয়াখালী দশমিনায় রামিসা'র ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে  শিক্ষার্থীদের বিক্ষোভ 

লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি :

 

 
শিশু রামিসার ধ*র্ষ*ণ ও হ*ত্যা*র ঘটনার বিচার দাবিতে পটুয়াখালীর দশমিনায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১১টার দিকে দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা শহীদ জিহাদ লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।

 শিশু রামিসার মতো অনেক শিশু ও নারী সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছে। কয়েকদিন এসব ঘটনা আলোচনায় থাকলেও পরবর্তীতে অনেক ক্ষেত্রেই তা চাপা পড়ে যায়।

বক্তারা বলেন, রামিসার ধ*র্ষ*ণ ও হ*ত্যা*র প্রকৃত রহস্য উদঘাটন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ারও দাবি জানান তারা।

এ সময় বক্তারা শিশু রামিসার হ*ত্যা*কা*রী*দের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন