• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পঞ্চগড়ে ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মাইক্রোবাস জব্দ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৩ পিএম;
পঞ্চগড়ে ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মাইক্রোবাস জব্দ

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

পঞ্চগড়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস, দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার গোয়েন্দা পুলিশ (ডিবি)

পঞ্চগড় জেলা পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি সশস্ত্র ডাকাত দল মাইক্রোবাসযোগে পঞ্চগড় সদর থানাধীন দশমাইল এলাকায় প্রবেশ করেছে। জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ভোর রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে একটি ট্রাকের আড়ালে লুকিয়ে থাকা সাদা রঙের একটি পুরাতন নিশান মাইক্রোবাস তল্লাশি করে প্রদীপ রায় (৩৮) ও মোঃ জহুরুল ইসলাম (৩০) নামে দুই ডাকাতকে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, তাদের আরও ৮ জন সহযোগী দশমাইল এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভোর দুই ঘন্টার মধ্যে  বাকি ৮ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। গ্রেফতারকৃত

অপর ০৮ জন  হলেন ১। মোঃ নুর ইসলাম পাচকেল (৬০), সে পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ  এলাকার মৃত শিরিল টুডুর ছেলে,২। মোঃ আঃ সালাম (৫৮), সে রংপুর জেলার অতিরামপুর হাজীপাড়া এলাকার,মৃত শহিদার রহমানের ছেলে, ৩। মোঃ খায়রুল ইসলাম (৪৫),সে বৈকণ্ঠপুর এলাকার মৃত জহুরুল ইসলাম, ৪। মোঃ বাবুল হোসেন (৫৪),  সে দিনাজ পুরের বেলা বাড়ি এলাকার মৃত মোবারক আলীর ছেলে ৫। মোঃ ফারুক (৩০), রংপুর জেলার জোলাপাড়া এলাকার মৃত আলী হোসেনর ছেলে ৬। মোঃ আঃ মান্নান (৪০), সে মানিকগঞ্জ জেলার খলসি কুমুরিয়া এলাকার মাহমুদ আলীর ছেলে,৭ মোঃ আবু সুমন (৩০), সে রংপুর জেলার মাছপাড়া এলাকার মোঃ ছকিউল ইসলামের ছেলে ৮। মোঃ মমিন ইসলাম (৩৮), দিনাজপুর জেলার দক্ষিণ নসরতপুর এলাকার মোঃ আব্দুলের ছেলে।

গ্রেফতারকৃত আসামীদের উপস্থিত লোকজনের সমূখে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও ধারালো অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর নিকট ধৃত হওয়ার ভয়ে পঞ্চগড় সদর থানাধীন ৬নং সাতমেড়া ইউপিস্থ চেকরমারী ঈদগাহ মাঠের সংলগ্ন পাথর গ্যারেজ অফিসের সামনে আম গাছের নিচে বালুর ঢিবিতে লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে আসামীর উপস্থিতিতে সাক্ষীগণের সম্মুখে বালুর ঢিবি খনন করে ০১টি সাদা প্লাষ্টিকের বস্তা ও ০১টি সাদা প্লাষ্টিকের ব্যাগের ভিতর রক্ষিত ধারালো বড় ছুড়ি ০১টি, ধারালো মাঝারি ছুরি ০১টি, কাটার মেশিন ০২টি, স্লাইরেঞ্জ ০২টি, প্লাস ০১টি, লাল কালো রং এর কাটার ব্লেড ০১টি, টিয়া ও কালো কালার হাতলসহ হ্যাক্স ব্লেড ০২টি, হাতল ছাড়া হ্যাক্স ব্রেড ০১টি, হ্যাক্স ব্লেড ১৩টি, লোহার তৈরি তারকাটা উঠানো যন্ত্র ০১টি, নাট খোলার গুটি রেঞ্জ ০১টি, নাটে ব্যবহৃত বিভিন্ন সাইজের লোহার গুটি ০৬টি, পলিথিন ৫০ গ্রাম, রশি ৫০০ গ্রাম, টর্চ লাইট ০২টি এবং ডাকাতির কাজে কাজে ব্যবহৃত ০৭টি মোবাইল ফোন জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। আজ আবারও বড় ধরনের ডাকাতির উদ্দেশ্যে তারা সমবেত হয়েছিল। 

পঞ্চগড় সদর থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদক উদ্ধার ও অপরাধ দমনে তাদের এ ধরণের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন