বরগুনায় সংরক্ষিত মহিলা আসনে দৌড়-ঝাপে নয়েছেন যাঁরা
হাফিজুর রহমান খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বরগুনায় সংরক্ষিত মহিলা আসন নিয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন আসমা আজিজ, মেহবুবা আক্তার জুঁই, শারমিন সুলতানা আসমা, রনজুয়ারা শিপু, শামসুন নাহার মীরা খান, মারজিয়া হিরা, নূর শাহানা হক ও সাদিয়া হক শুকতারা সহ আরও অনেকে।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ঘিরে বিভিন্ন পর্যায়ে আলোচনা-পর্যালোচনা চলছে। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় অব্যাহত রয়েছে।
স্ব-স্ব প্রতিনিধির এলাকার বাসিন্দাদের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। তাদের জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সাম্প্রতিক সময়ে এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ও আলোচনা লক্ষ করা গেছে। দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায় আমতলী তালতলী উপজেলার অধিকাংশ মানুষ চাচ্ছেন মহিলা সংরক্ষিত আসনের এমপি যাতে আমতলী-তালতলী থেকে কাউকে দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ বলেন, আমি দীর্ঘ ১৭ বছর মাঠে ছিলাম। মামলা হামলা শিকার হয়েছি। দুটি বিস্ফোরক মামলা সহ বেশ কয়টি মামলার আসামি হয়েছি। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা আমতলী তালতলী উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছি। সাধারণ মানুষের কথা শুনেছি, পাশে দাঁড়িয়েছি। আমি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করি। দল যদি আমাকে এই মহান দায়িত্ব দেয় তাহলে আমি নিশ্চয়ই তা সঠিকভাবে পালন করব।
বরগুনা জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি পদের জন্য মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মেহবুবা আক্তার জুঁই, ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, আমি বিশ্বাস করি বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সময় যারা রাজপথে আন্দোলন করেছেন, নির্যাতিত হয়েছেন এবং দলের দুঃসময়ে দলীয় সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরকে দল অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে সঠিক মুল্যায়ন করবে। বিগত ১৭ বছরে সুপ্রিম কোর্টের আইনজীবীরা ফ্যাসিস্ট হঠাও আন্দোলনে সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বেগম জিয়া, তারেক রহমান সহ দলীয় সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার বিরুদ্ধে আইনজীবীরা আদালতে আইনী লড়াই যেই ভাবে লড়ছেন ঠিক সেই ভাবে রাজপথেও আইনজীবীরাও ছিলেন সোচ্চার। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আইনী সহায়তা প্রদান এবং আন্দোলনে অংশ নিতে পেরে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে নিজেকে ধন্য মনে করি। আমি আশা করি দল অবশ্যই এই সকল বিগত রাজনৈতিক কার্যক্রম বিবেচনা করে উচ্চশিক্ষা, মেধা, পেশা, স্বচ্ছ -পরিচ্ছন্ন ব্যক্তিত্ব দেখেই সংরক্ষিত নারী আসনে দলের প্রার্থী নির্বাচন করবে। এই পদের জন্য আমি নিজেকে যোগ্য বলে মনে করি।
বরগুনা মহিলা সংরক্ষিত আসনে এমপি প্রত্যাশী শামসুন নাহার মীরা খান বলেন, দীর্ঘদিন যাবৎ দলের সাথে আছি। রাজনীতিতে আমার কোন দুর্নীতি-অনিয়ম নাই। আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। আমার মরহুম বাবা আমতলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি এবং আমতলী উপজেলার সভাপতি। দল যদি আমাকে সুযোগ দেয় আমি সততার সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বরগুনা জেলার সাধারণ সম্পাদক ও নারী ও শিশু ট্রাইবুনালের পিপি রনজুয়ারা শিপু বলেন, ছাত্র জীবন থেকে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার পরিবারের সকল লোকজনও বিএনপির রাজনীতিতে জড়িত। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক মামলা-হামলার শিকার হয়েছি। দলীয় সকল প্রোগ্রামের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। দীর্ঘ ২৪ বছর যাবত আইন পেশায় নিয়োজিত আছি। আমি বরগুনা সংরক্ষিত মহিলা আসনের এমপি পদপ্রার্থীর জন্য নিজেকে যোগ্য মনে করি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি সততা নিষ্ঠার সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব। অবহেলিত বরগুনার উন্নয়নমূলক কাজে ব্যাপক সহায়তা প্রদান করব। আমি আশাবাদী দল আমাকে মনোনীত করবেন।
তরুণ প্রজন্মের প্রতিভা রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা গ্রীন ইউনিভার্সিটির সাংগঠনিক সম্পাদক সাদিয়া হক শুকতারা বলেন, আমি ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িত। আমার বংশে ০৪ জন বীর মুক্তিযোদ্ধা। আমার বাবা জেলা বিএনপি’র ১ম যুগ্ম আহবায়ক, আমার চাচাতো ভাই এ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন বরগুনা সদর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা জেলা শাখার সদস্য সচিব। আমাকে যদি দল মনোনয়ন দেয় তাহলে আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- বরগুনায়* সংরক্ষিত,মহিলা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: