• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আর বাকি ২৭ দিন: বিশ্বকাপের মঞ্চে বাবা ও ছেলে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩১ পিএম;
আর বাকি ২৭ দিন: বিশ্বকাপের মঞ্চে বাবা ও ছেলে

২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা চলছে। আজ টুর্নামেন্ট শুরু হতে বাকি ২৭ দিন। আর এই সংখ্যাটা দিয়ে এক মজার তথ্য প্রকশা করেছে ফেডারেশন অব ফুটবল ফেডারেশন (ফিফা)। এ পর্যন্ত ফুটবল ইতিহাসে ২৭ জোড়া বাবা ও ছেলে বিশ্বকাপের মূল পর্বে খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাবা-ছেলে হিসেবে রেকর্ড গড়েছিলেন মেক্সিকোর লুইস পেরেজ ও মারিও পেরেজ। লুইস খেলেছিলেন ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে, আর তার ছেলে মারিও মাঠে নেমেছিলেন ১৯৫০-এর আসরে।

আরেকটি মজার ঘটনা হলো মার্তি ও হোসে পান্তোলরাকে নিয়ে। বাবা মার্তি ১৯৩৪ বিশ্বকাপে খেলেছিলেন স্পেনের হয়ে, কিন্তু ছেলে হোসে ১৯৭০ সালে প্রতিনিধিত্ব করেন মেক্সিকোর হয়ে।

ফ্রান্সের কিংবদন্তি ডিফেন্ডার লিলিয়ান থুরাম এবং তার ছেলে মার্কাস থুরাম- উভয়েই বিশ্বকাপে সফল। বাবা লিলিয়ান ১৯৯৮ সালে জিতেছিলেন শিরোপা। আর ছেলে মার্কাস ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছে ফাইনাল। যদিও আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন