• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কুড়িলে ৪৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার, আটক ১


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৭ পিএম;
কুড়িলে ৪৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার, আটক ১

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৪৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত তেলের মধ্যে ২০০ লিটার ডিজেল এবং ২৫০ লিটার অকটেন রয়েছে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মো. বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চলমান জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে অবৈধভাবে তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করছিলেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন