• ঢাকা
  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যমজ দুই সন্তানের, থামছে না বাবার আহাজারি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৮ পিএম;
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যমজ দুই সন্তানের,  থামছে না বাবার আহাজারি

বুধবার (১ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষণদিয়া গ্রামের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. তাইব তাহরিম ও মো. তাহমিদ। তারা ভুষণা লক্ষণ দিয়া গ্রামের মো. আকাশ শেখের যমজ সন্তান এবং তাদের বয়স সাড়ে চার বছর। স্থানীয় সূত্রে যায়, দীর্ঘ বছর অপেক্ষার পর এই দুই সন্তানকে পেয়েছিল পরিবারটি।

নিহতদের বাবা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিকসের দোকানে কাজ করতে যান। হঠাৎ করেই তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে।

মধুখালী রেল জংশনের স্টেশন মাস্টার মো. কাউছার মাহমুদ দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মধুখালী থানার ওসি ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা। তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন