• ঢাকা
  • শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ভুল সেটে পদার্থবিজ্ঞান পরীক্ষা, জুবিলী স্কুলের ৪ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা সুপারিশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০২ পিএম;
ভুল সেটে পদার্থবিজ্ঞান পরীক্ষা, জুবিলী স্কুলের ৪ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা সুপারিশ

পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল সেটে প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ঘটনায় চার শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড।

উল্লেখ্য গত সোমবার (১২ মে) বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ সুপারিশ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ১০ মে অনুষ্ঠিত এসএসসি পদার্থবিজ্ঞান (বিষয় কোড-১৩৬) পরীক্ষায় নির্ধারিত ০১ নম্বর সেটের পরিবর্তে ০৩ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়। বিষয়টি পরীক্ষা পরিচালনায় গুরুতর গাফিলতি হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিভাগীয় ব্যবস্থার সুপারিশ পাওয়া চার শিক্ষক হলেন কেন্দ্র সচিব ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সাইফুল হক আজাদ, মো. শাহ আলম ও মো. রুবেল হোসেন।

দৈনিক পুনরুত্থান / লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

এ সম্পর্কিত আরও পড়ুন