• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রাজধানীতে যুবককে প্রকাশ্যে গুলি, ঢামেকে ভর্তি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪২ পিএম;
রাজধানীতে যুবককে প্রকাশ্যে গুলি, ঢামেকে ভর্তি

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে লালবাগের শহীদনগর এলাকার ৩ নম্বর গলির বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাফি শহীদনগর এলাকার ২ নম্বর গলির তাইজুদ্দিনের ছেলে। সে টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করত বলে জানা গেছে।

রাফিকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু সজিব বলেন, সন্ধ্যায় স্থানীয় ইমনসহ কয়েকজন যুবক শাহিন নামে আমাদের এক বন্ধুকে খুঁজছিল। ওই সময় তারা আমার কাছে শাহিনকে দেখেছি কিনা তা জানতে চায়। পরে আমি শাহিনকে দেখিনি বলতেই তারা আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে৷ একপর্যায়ে আমি রাফিকে তার বাসা থেকে ডেকে আনি এবং দু’জনে ওই যুবকদের কাছে যাওয়ামাত্র ইমন পিস্তল বের করে রাফির ডান পাঁজরে গুলি করে পালিয়ে যায়।

সজিবের অভিযোগ, ঘটনার সময় ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু ও শাহবুদ্দিনসহ স্থানীয় আরও ৮ থেকে ৯ জন ছিল। গুলি করার পরপরই তারা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তিনি রাফিকে হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে আহত রাফির মা মোমেনা বেগম জানান, ইমন আমার ছেলেকে গুলি করেছে বলে তার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু কী কারণে তাকে গুলি করা হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই যুবকের ডান পাঁজরে গুলি লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সঙ্গে ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন