রাতেই শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৯ পিএম;
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিপরিষদ সভা শেষে পল্লবীর মিরপুর-১১ নম্বরে রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, এখনও সুনির্দিষ্ট করে সময় বলা যাচ্ছে না। বিষয়টি জেনে তিনি জানাবেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: